লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার দিঘলী রাস্তার মাথায় অবস্থিত পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযুক্ত অধ্যক্ষের নাম মাওলানা মো. আব্দুল আহাদ (৪৫)। আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব।ওই শিশুর পরিবারের অভিযোগের বরাতে তিনি জানিয়েছেন, গত শনিবার রাত ৮টা থেকে ৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী ছাত্রকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বল...