নারায়ণগঞ্জের আড়াইহাজারে সমসমায়িক মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট ‘মাদানী স্কলারস ফোরাম’ এর আত্মপ্রকাশ হয়েছে।গত শনিবার (১ আগস্ট) সকালে আড়াইহাজার উপজেলার পৌরসভা এলাকায় ‘দি হলি কোরআন আইডিয়াল স্কুল’ প্রাঙ্গণে এক প্রীতি সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে এই আত্মপ্রকাশ ঘটে। এতে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করে দেশের বিভিন্ন শিক্ষা, দাওয়াহ, গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠানে কর্মরত তরুণ আলেমরা অংশ নেন।‘মাদানী স্কলারস ফোরাম’ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.মাস...