গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সেদিন মেয়ের সঙ্গে কী হয়েছিল, সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী শিশুর মা।এক পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিশুর বাবা শাহজালাল রুমি। ওই সময় দর্শকের অনুরোধে লাইভ অনুষ্ঠান চলাকালে স্ত্রীকে ফোন দিয়ে ঘটনার বর্ণনা দিতে বলেন তিনি। সেদিন মাদ্রাসায় শিশুর সঙ্গে যা হয়েছিল, বাড়ি ফিরে তার মাকে বলেছিল মেয়ে, সেই ঘটনা তুলে ধরেন মা। ফোনে শিশুর মা বলেন, ‘১৯ তারিখ সোমবার আমার মেয়েকে সকাল ৮টায় মাদ্রাসায় পাঠাই। ওদের ক্লাস সাড়ে ১০টা পর্যন্ত হয়। সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত স্পেশাল...