বাগেরহাটের শরণখোলায় দারুস সুন্নাহ নামে একটি আবাসিক মাদ্রাসায় আজিজুল (৭) নামে এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। পড়া না পারায় শিক্ষক কামরুল ইসলাম শিশুটিকে বেত ও প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন, এমন অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।গুরুতর আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) সকালে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।আহত আজিজুল উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের সুজন হাওলাদার ও মারুফা খাত...