মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত বুধবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আ. হাই চৌধুরী। তিনি জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিভা...