বিশ্ব ফুটবলের বরপুত্র
লিওনেল মেসির অবিশ্বাস্য সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের নিবিড় ছায়া ও অকৃত্রিম
ভালোবাসা। দুই ভাই রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোন মারিয়া সোল— এই তিন ভাইবোনকে নিয়ে মেসির পারিবারিক জগত। মাঠের ভেতরের লড়াইয়ে মেসি
যেমন অনন্য, তেমনি মাঠের বাইরের কাজগুলো সামলানোর ক্ষেত্রে বিশ্বস্ত ঢাল হয়ে পাশে থেকেছেন
তার ভাইবোনরা।
আর্জেন্টিনার রোসারিও শহরের
লাভালেজা গলির এক দুই তলা বাড়িতে বাবা হোর্হে মেসি ও মা সেলিয়া কুচ্চিনিনির কোলে বেড়ে
ওঠেন মেসি ও তার তিন ভাইবোন। শৈশবে ভাইদের সঙ্গে ফুটব...