জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হস্তক্ষেপে মাটি কাটা বন্ধ হয়। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তে গাড়িতে করে মাটি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে শূন্যরেখা থেকে গত তিন দিন ধরে মাহিন্দ্র গাড়িতে করে মাটি কেটে নিচ্ছেন ভারতের নাগরিকরা। বিজিবি মাইকিং করে সীমান্তের কাছে...