বদলে যাচ্ছে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
সমাধিসৌধ এলাকায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু নতুনত্ব আনার উদ্যোগ
নেওয়া হয়েছে। সেখানে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একাধিক পাবলিক টয়লেট
ব্লক নির্মাণ করা হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ এবং পাইপলাইন বসছে উদ্যান ও
সমাধিস্থলে। উদ্যানের ক্রিসেন্ট লেকের বিদ্যমান অকেজো ফোয়ারা পাচ্ছে নতুন রূপ। পুকুরপাড়
জুড়ে বসছে নতুন ওয়াকওয়ে। লেকে...