কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।আজ রবিবার সকালে উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় ৮১ মিটার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত নিরাশা উলিপুর উপজেলার উত্তর আঠারো পাইকা এলাকার মাঝিপাড়া, মণ্ডলের হাট এলাকার বাসিন্দা। তিনি পেমান্দ দাশের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে মাছ কেনার জন্য মোটরসাইকেল নিয়ে সুন্দরগঞ্জের হরিপুর বাজারের উদ্দেশে রওনা হন...