বরিশালের মেহেন্দীগঞ্জে নেশার টাকার জন্য লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউলকে (২৩) আটক করেছে পুলিশ।নিহত নিরু বেগম (৫৫) ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। আটক রবিউল কৃষিকাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হ...