কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগ ঠেকাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল থেকে সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।তল্লাশির সময় কারও বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আছে কি না, তা যাচাইয়ের চেষ্টা করছেন নেতাকর্মীরা। এজন্য ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের তথ্যও পরীক্ষা করা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ না পেলে সং...