মাইনর লিগ ক্রিকেটে আবারও
অল-রাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি
বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন। মাত্র ৪ রানে ৩ উইকেট নিয়ে ধসিয়ে দেন লডারডেল লায়ন্সকে। তার
দল আটলান্টা ফায়ার ৯৪ রানের বিশাল জয় তুলে নেয়। ম্যাচসেরা হন সাকিব আল হাসান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে
আটলান্টা ফায়ার ৯ উইকেটে ১৫৪ রান তুলেছিল। দলের হয়ে ২৯ বলে ৪৭ রান করেন ওপেনার তথা
অধিনায়ক স্টিভেন টেইলর। এছাড়া পার্থ প্যাটেল ১৫ বলে করেন ২৯ রান। চারে নেমে সাকিব ১৮
বলে ১৮ রানের ইনিংস উপহার দেন, যাতে ছিল দু...