বাংলাদেশের জ্বালানি বিতরণ খাতকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার অনন্য স্বীকৃতি পেল দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল জ্বালানি সেবাদাতা প্রতিষ্ঠান ‘মাই ফুয়েল পাম্প’।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’। সেখানে প্রতিষ্ঠানটিকে ‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে সম্মানসূচক বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের...