দিনভর সমুদ্রকে শান্ত মনে হয়। নীল পানির নিচে যেন সবকিছু স্থির। কিন্তু সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় এক বিস্ময়কর ঘটনা। যার সাক্ষী হতে পারে না মানুষের চোখ। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অভিবাসন শুরু হয়। তখন—নিঃশব্দে, অন্ধকারের আড়ালে।সমুদ্রের ২০০ থেকে এক হাজার মিটার গভীরে রয়েছে রহস্যময় এক জগৎ। টোয়াইলাইট জোন বা মেসোপেলাজিক জোন। এখানে সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। এক হাজার মিটারের কাছাকাছি পৌঁছালে চারপাশে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। সেই অন্ধকারেই বাস করে অগণিত মাছ, চিংড়ি, জেলিফিশ...