মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে আসা কোনো দৈবক্রমে হয়নি। তার জন্মই হয়েছে রাজনৈতিক পরিবারে। বাবা-চাচা ছিলেন রাজনীতিঘনিষ্ঠ, হয়েছিলেন এমপি-মন্ত্রী। সেই পরিবারে জন্ম নেওয়া মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রাবস্থায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই রাজনীতির প্রতি ঝুঁকে পড়েন তিনি। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের হাত ধরে শুরু হয় তার ছাত্ররাজনীতি।
রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায়ও আগ্রহী ছিলেন মির্জা ফখরুল। সাহিত্যচর্চা হয়ে ওঠে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সুযোগ পেলেই কবিতা আবৃত্তি করেন, মানুষকে আ...