কূটনীতি সাধারণত
রাষ্ট্রীয় স্বার্থ, ক্ষমতার ভারসাম্য এবং পারস্পরিক সম্পর্কের হিসাব-নিকাশের
সঙ্গে যুক্ত। বন্ধু রাষ্ট্রের প্রতিনিধির প্রতি সৌজন্য দেখানো সহজ;
কিন্তু যে রাষ্ট্রের সঙ্গে বিরোধ,
তার দূতও যখন হুমকি ও ঔদ্ধত্যের বার্তা
নিয়ে আসে, তখনও
তার মর্যাদা অক্ষুণ্ন রাখা বড় কঠিন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এই কঠিন
পরীক্ষায়ও এক অনন্য নৈতিক দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে। তাঁর কূটনৈতিক আচরণে
প্রতিপক্ষের প্রতি দুর্বলতা ছিল না, আবার শত্রুতার কারণে সৌজন্য ও মানবিকতাও
বিসর্জিত হয়নি। মতাদর্শিক...