নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদী থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হলেও তা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর মধ্যে প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে ঘটনাস্থলে গিয়ে উত্তোলন করা বালু দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে।মঙ্গলবার এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের...