প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। তাকে ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। একই সঙ্গে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্...