লালমনিরহাট শহরের পুরান বাজার এলাকায় একই আঙিনায় দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। এক পাশে কালীবাড়ী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা-অর্চনা করেন, অন্য পাশে পুরান বাজার জামে মসজিদে মুসলমানরা আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ। ধর্মীয় উপাসনালয় দুটি পাশাপাশি হলেও দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধ নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসছে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক।স্থানীয় বাসিন্দারা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন সহাবস্থান দেখে আসছেন তারা। ধর্মীয় উৎসবগুলোতেও একে অন্যের পাশে দাঁড়ান দুই সম্প্র...