ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মশানিধন কার্যক্রমকে আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছি। এই নগরীর একজন দীর্ঘদিনের বাসিন্দা হিসেবে মশার উপদ্রব, ডেঙ্গুর বিস্তার এবং সাধারণ জনগণের ভোগান্তির বিষয়টি আমার খুব ভালোভাবেই জানা। তাই মশার উৎপাত বন্ধে দায়িত্ব গ্রহণের পর থেকেই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের এই আন্তরিক চেষ্টা নাগরিকদের চোখে পড়ছে এবং এর সুফলও কমবেশি দৃশ্যমান হচ্ছে।
মশানিধন মূলত একটি চলমান প্রক্রিয়া। তিন মাস ধরে শহরের ড্রেন, খাল-বিল ও নালা পরি...