রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় বিড়ি ব্যবসায়ী রমজান আলী ওরফে জিকুর বিরুদ্ধে। এ সময় দলটির ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুকে মারধর করা হয় বলেও অভিযোগ।গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এরপর মামলা করেছে বিএনপি নেতারা। পুলিশ মাইদুল ইসলাম নামের একজনকে আটক করেছে। তবে কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জিকু।এ ঘটনায় মিঠুসহ চারজন আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের। তাদের অভিযোগ, হামলায় মীর কাসেম মি...