চট্টগ্রামের ফটিকছড়িতে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার মন্দিরটি থেকে তিনটি ঘট, সেগুলোর সঙ্গে থাকা স্বর্ণের চেইন ও লকেটসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর জানালেন, তিনটি ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেট মিলিয়ে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার ছিল। পূজার জন্য রাখা প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে গেছে চোরেরা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অম...