ভালোবাসা শুধু মুখের কথায় নয়, কখনো কখনো তা প্রমাণিত হয় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তে। কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।মন্দিরা গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি মনীন্দ্র চন্দ্র পালের মেয়ে।পারিবারিক সূত্রে জা...