চট্টগ্রাম
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক
কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে দলীয় সংসদ সদস্যদের
যে মতবিরোধ রয়েছে, তা বেশ কিছু
কর্মকাণ্ডে আগেই স্পষ্ট হয়েছে।
কিন্তু ঠিক কী কারণে
বিরোধ, তা বোঝা যাচ্ছিল
না। এবার সামনে এলো
সেটিও। জানা গেল, বিরোধের
সূত্রপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষমতা নিয়ে। অর্থাৎ এই ক্ষমতা আহ্বায়ক
কমিটির কাছে থাকবে, নাকি
সংসদ সদস্যদের হাতে যাবে— সেটিই
দ্বন্দ্বের মূল কারণ।
এরই
মধ্যে আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী
নির্বাচনে উপজেলাভিত্তিক সার্চ কমিটি গঠন করে...