রাজবাড়ীর পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে তার বন্ধু ইয়াসিনের (১৩) সঙ্গে ট্রেনে ও বিভিন্ন রেলস্টেশনে বাদাম বিক্রি করত।রিশাদের বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট সংগ্রহের উদ্দেশে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তারা ট্রেনের ছাদে অবস্থান...