সালমান শাহ শুধু একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন এক অদ্ভুত চরিত্র। সালমান শাহর এই অদ্ভুত চরিত্র নানা সময়ে উঠে এসেছে মতি নামের এক ব্যক্তির কথায়। পুরো নাম মতিউর রহমান। এই মতি খুব অল্প বয়সে এফডিসিতে আসেন এবং হয়ে ওঠেন সালমান শাহর ঘনিষ্ঠ।সালমান শাহর সঙ্গে পরিচয়ের সময়ের কথা বলতে গিয়ে মতি বলেছেন, ‘‘ভাইয়ের দ্বিতীয় ছবি ‘স্নেহ’। এই ছবিতে আমি প্রোডাকশন বয় হিসেবে কাজ করেছি। প্রথম দিন শুটিংয়ের সময় ভাইকে আমি পানি দিতে গেলে আমাকে দেখে অবাক হন। তখন জানতে চান, আমি এখানে কী করছি। তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। আবার...