বরাবর
মঞ্জুরি কমিশন সমীপেষু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ভবঘুরে শিক্ষার্থীর বিনীত প্রণাম গ্রহণ করিবেন।
আমরা যে যুগে বাস করিতেছি, তাহাকে বিজ্ঞানের যুগ বলা হইলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে
আমরা প্রতিদিন সানন্দে আদিম যুগের এক-পণ্ডিতি ‘টোলপ্রথা’র সার্থক মহড়া দিয়া চলিতেছি।
রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের গাছতলায় বসিয়া প্রকৃতির কোলে জ্ঞানচর্চার কথা বলিয়াছিলেন,
আর আপনারা আমাদিগকে জহির রায়হান মিলনায়তন কিংবা বহুদূরবর্তী প্রাণিবিদ্যার ল্যাবে
প্রব্রজ্যা করাইয়া সেই মুক্ত জ্ঞানচর্চার মহত্তম...