মুসলমানদের কাছে পবিত্রতম নগরী মক্কা। কাবাঘর ও মসজিদুল হারামকে ঘিরে গড়ে ওঠা এই শহর শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রাজনৈতিক সংঘাতেরও সাক্ষী। ইতিহাসে একাধিকবার অবরোধ, হামলা ও সহিংসতার মুখে পড়েছে মক্কা। কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে কাবাঘর, কখনো সশস্ত্র গোষ্ঠীর দখলে গেছে মসজিদুল হারাম। এবার সেই দীর্ঘ ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের চলমান সংঘাত।সৌদি আরবের দাবি, হুতিরা মক্কার দিকে একটি ড্রোন পাঠিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য, মঙ্গলবার মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক...