সুইডেনের সাধারণ নির্বাচনের ফল এখনো চূড়ান্ত হয়নি, ভোট গণনা চলছে। এরই মধ্যে ক্ষমতাসীন ডানপন্থী জোট পিছিয়ে পড়েছে। মধ্য-বামবিরোধী জোট তিন আসনে এগিয়ে রয়েছে।সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে, ৩৪৯ আসনের পার্লামেন্টে ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে মধ্য-বাম জোট ১৭৬টি আসনে এগিয়ে আছে। ডানপন্থী ক্ষমতাসীন জোট পেয়েছে ১৭৩ আসন।সামাজিক গণতান্ত্রিক দলের নেতা মাগডালিনা আন্ডারসন সমর্থকদের বলেছেন, বিরোধী জোট ভোট গণনায় এগিয়ে রয়েছে। এই ফল চূড়ান্ত হলে ‘সুইডেনে নতুন সরকার হবে’। রবিবার স্থানীয় সময় র...