ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।ভিডিও ফুটেজে দেখা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকার ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে টেনে বের করা হচ্ছে। এ সময় উদ্ধারকারীদের উচ্ছ্বাস করতে দেখা যায়। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিশুটির নাম রেখেছেন ক্লিবার মোরান। শিশু উদ্ধারের ঘটনাটিকে তিনি ‘আশার মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্...