আমন মৌসুম সামনে রেখে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, মধ্যস্বত্বভোগী নয়, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানালেন তিনি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে তিনি এসব কথা বলেছেন। বৈঠকে সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু সভাপতিত্ব করেন।
খাদ্যমন্ত্রী বললেন, ন...