ঢাকায় মোহাম্মদপুরে কোটি টাকার নকল ওষুধ তৈরির অভিযোগে
তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে
এই তথ্য জানানোর পাশপাশি ঢাকা মহাগর পুলিশে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন,
যেসব চিকিৎসকরা এসব ওষুধের নাম ব্যবস্থাপত্রে লিখেছেন, তাদের বিষয়েও ব্যবস্থা
নেওয়া হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লা আল-মামুন (৪২),
মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)। তাদের কাছ থেকে অনুমোদনহীন ওষুধের পাশাপাশি প্যাকেজিং
সামগ্রী এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা...