নবীন আইনজীবীদের অগ্রজদের শুনানি ও যুক্তি শুনে শেখার পরামর্শ দিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ‘আইন পেশায় সফল হতে হলে সিনিয়রদের অনুসরণ করার বিকল্প নেই।’আজ শনিবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বললেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বললেন, ‘আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে নিয়মিত আদালতে আসতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আসতে হবে। শুধু বইপত্র পড়ে...