টিকটকে পরিচয়, তারপর সম্পর্ক।
সেই সম্পর্কের সূত্র ধরে তরুণীদের কুয়াকাটার বিভিন্ন হোটেলে নিয়ে আসতেন আব্দুল
জলিল (২২)। নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে। বৃহস্পতিবার রাতেও
একই কৌশলে ১৬ বছরের এক কিশোরীকে নিয়ে উঠেছিলেন কুয়াকাটার একটি হোটেলে। তবে এবার আর
রক্ষা হয়নি। খবর পেয়ে হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ
আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (৮
অক্টোবর) রাত ১০টার দিকে কুয়াকাটার হোটেল মারওয়ায় অভিযান চালিয়ে জলিলকে আটক করা
হয়। পরে কলাপাড়া উ...