কেরানীগঞ্জে অনুমোদনহীন ও ভুয়া ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় বিপুল পরিমাণ ভুয়া ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এই অভিযান চালানো হয়। এসআরবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঘাটারচরে একটি বাসায় বিভিন্ন নামী ব্র্যান্ডের নকল মোড়ক, লোগো ও ট্রেডমার্ক ব্যবহার করে নকল ওষুধ তৈরি ও বিক্রি করে আসছিল চক্রটি।আটক ব্যক্তিরা হলেন, মোঃ রাকিব দাড়িয়া...