সৌদি আরবে মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনের ড্রাইভিংয়ের চাকরি। সঙ্গে শতভাগ ভিসা ও চাকরির নিশ্চয়তা। এমন প্রলোভন দেখিয়ে একের পর এক বাংলাদেশির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান চক্রের বিরুদ্ধে। শুধু অর্থ আত্মসাৎ নয়, বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখার অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে। চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন মো. শামীম, রুহুল আমিন, হৃদয় হাসান, আ...