গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতরা।এ সময় তারা একাডেমিতে উৎপাদিত হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য নিজ নিজ দেশে নেওয়া এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের বিপণন ও রপ্তানি সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রদূতরা একাডেমিতে পৌঁছান। পরিদর্শনকালে তারা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা, অবকাঠামো এবং সদস্যদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখ...