সৌদি আরবের জেদ্দায় আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’ কার্নিভাল। জেদ্দার সেনোমি ইউ ওয়াক মলে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসবে মালয়েশিয়ার সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও পর্যটন আকর্ষণ তুলে ধরা হবে।ট্যুরিজম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে পরিবার ও সব শ্রেণির দর্শনার্থীদের জন্য থাকছে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক কর্মশালা এবং বিভিন্ন খাবার তৈরির সরাসরি প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মালয়েশিয়ার জনপ্রিয় খাবার সাতায় ও নাসি লেমাক তৈরির প্র...