এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রশ্নের তালিকা এ বার সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ তিন নির্বাচন কমিশনারের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ৪৮টি প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মঙ্গলবার সেই প্রশ্নের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি ওঠে। বিরোধীদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, গত ২৬ অক্টোবর শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনা...