শহরের ট্রাংক রোড থেকে পশ্চিমে মহিপাল ও উত্তরে সালাহউদ্দিন মোড়। এ দুটি রুটে প্রতিদিন হাজারো যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করেন। ভাড়া জনপ্রতি দশ টাকা। তবে গত ১৫ দিন ধরে এই দুই রুটে মাথাপিছু ২০ টাকা করে নেওয়া হচ্ছে।একইভাবে শহরের শহীদ মিনার চত্বর থেকে সদর হাসপাতাল মোড় এলাকার ভাড়াও দ্বিগুণ হয়ে গেছে। যাত্রীরা জানান, গ্যাস সংকটের অজুহাতে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া।পরশুরামের বাসিন্দা মাসুদ রানা বলেছেন, ফেনী হাসপাতালের মোড় থেকে পরশুরাম বাজারের ভাড়া নিয়মিত ছিল জনপ্রতি ৫০ টাকা। কিন্তু এখন...