কুষ্টিয়া শহরের মজমপুরে ভাঙারিরর বস্তা থেকে মালামাল নামানোর সময় ‘ককটেল’ বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের মজমপুর রেললাইন এলাকায় রুহুলের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (২৮) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২)।স্থানীয়রা জানান, দুপুরে সুমন একটি বস্তায় করে ভাঙারির মালামাল বিক্রি কর...