টানা চার মৌসুম ডিউক বলে হয়েছে জাতীয় লিগ। তাতে ঘরোয়া ক্রিকেটে
ব্যাটারদের আত্মবিশ্বাস ক্রমেই কমে আসছিল। ফের কোকাবুরা বলের ব্যবহারে রানে ফিরেছেন
তারাও।
নাঈম শেখ গত মৌসুমে সাত ম্যাচের ১২ ইনিংসে করেছিলেন ৫৪৩ রান, সর্বোচ্চ
১২১। চলতি মৌসুমে চতুর্থ রাউন্ডে ষষ্ঠ ইনিংসেই সেই রান ছাড়িয়ে গেছেন। নাঈমের রান ৫৬১,
সর্বোচ্চ ২৮২। রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির
সম্ভাবনা জাগিয়ে নাঈম আউট হয়েছেন ২৮২ রানে, যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ
ইনিংস। ২১টি চার আর ৭টি ছক্ক...