নিউজিল্যান্ডের বিপক্ষে
গতকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় তাণ্ডব চালিয়েছেন
অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান অভিষেক। অন্যদিকে মাত্র ১৯
বলে ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেন বৈভব। দুই তরুণের এই তাণ্ডবের পেছনে নাকি আছে বলিউড
চলচ্চিত্র ‘ভাগ মিলখা ভাগ’-এর এক বিশেষ
ডায়ালগ ও প্রতিশ্রুতি!
ম্যাচ শেষে বিসিসিআইয়ের
পোস্ট করা একটি বিশেষ ভিভিওতে অভিষেক শর্মা প্রকাশ করেছেন সেই অজানা তথ্য। তিনি বলেন,
‘আগের দিন অনুশীলনের সময় বৈভব আমাকে নেটে এসে বলেছিল,...