দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা কাটল; অর্থাৎ যথাসময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। সেই আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এরমাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হওয়া শুরু হয়েছে।এরই মধ্যে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কোন...