হলিউডের সুপারহিরো দুনিয়ায় অন্যতম এক আবেগের নাম ‘ব্ল্যাক প্যান্থার’। ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে অকালপ্রয়াত হন মূল চরিত্রে অভিনয় করা অভিনেতা চ্যাডউইক বোসম্যান। তার বিদায়ের ছয় বছর পর অবশেষে ব্ল্যাক প্যান্থারের সেই ঐতিহাসিক সিংহাসন ও পোশাক তুলে দেওয়া হলো নতুন এক তারকার হাতে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, টি’চালার বড় হওয়া ছেলের চরিত্রে এখন থেকে দেখা যাবে ৩২ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ডেভিড জনসনকে!কমিক-কনের ভরা মঞ্চে যখন পরিচালক রায়ান কুগলার নতুন ব্ল্যাক প্যান্থার হিসে...