রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের তদন্ত শেষে আদালতে জমা পড়েছে অভিযোগপত্র। তদন্তে উঠে এসেছে, নির্মাণাধীন ভবনের চোরাই তামার তার বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে ১৫ জনকে। তবে আলোচিত মুসা শিকদারসহ ১০ জনের বিষয়ে সুপারিশ করা হয়েছে মামলা থেকে অব্যাহতি দেওয়ার।
তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনজনের নাম এলেও তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা...