যুদ্ধ চলছে ইউক্রেনে। অথচ রাশিয়ার ক্ষেপণাস্ত্র এসে পড়ল প্রতিবেশী পোল্যান্ডে। তাও এমন সময়ে, যখন কাছেই সামরিক মহড়া চালাচ্ছেন ব্রিটেনসহ ১১ দেশের হাজার হাজার সেনা। ইউরোপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এই ঘটনা। এর মধ্যেই ইউক্রেনের জন্য দুটি শক্তিশালী নৌযুদ্ধযান নির্মাণের ঘোষণা দিয়েছে ব্রিটেন। স্থল থেকে সমুদ্র, রাশিয়াকে মোকাবিলায় ইউরোপীয় মিত্রদের প্রস্তুতি আরও জোরদার হচ্ছে।শুক্রবার (২০ নভেম্বর) দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরেকটি অ...