ব্রিটেনে ‘সহায়তায় মৃত্যু’ বৈধ করার আরেকটি চেষ্টা থেমে গেল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সেই। আবেগঘন বিতর্কের পর শুক্রবার প্রস্তাবিত ‘টার্মিনালি ইল অ্যাডাল্টস (এন্ড অব লাইফ) বিল’-এর দ্বিতীয় পাঠে ২৮৬ জন এমপি বিপক্ষে এবং ২৭০ জন পক্ষে ভোট দেন। মাত্র ১৬ ভোটের ব্যবধানে বিলটি হেরে যাওয়ায় ইংল্যান্ড ও ওয়েলসে স্বেচ্ছায় চিকিৎসা-সহায়তায় জীবনাবসান বৈধ করার সম্ভাবনা আপাতত শেষ হলো।শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবার এমপি লরেন এডওয়ার্ডসের উত্থাপিত বিলটি পাস হলে এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আবেদন করতে...