একসময় ব্যায়ামের পোশাকের চিত্র ছিল একটি পুরনো টি-শার্ট আর ট্র্যাকপ্যান্ট। সেই ধারণা বদলে গেছে অনেকটাই। বিশ্ব জুড়ে শরীরচর্চা সংস্কৃতির বিস্তারের সঙ্গে সঙ্গে জন্ম নিয়েছে অ্যাকটিভওয়্যার। এই পোশাক শুধু ব্যায়ামের জন্য নয়; এর সঙ্গে অন্য পোশাক জুড়ে নিলে চলাফেরা, ভ্রমণ, বাজার করা, কফিশপে আড্ডা কিংবা বাসা থেকে কাজ করার সময়ও দেয় সমান স্বাচ্ছন্দ্য। তাই আজকের ফ্যাশন অভিধানে অ্যাকটিভওয়্যার মানে পোশাক ও জীবনধারা দুটিই।