পত্রিকার পাতায় এখন আর গুম, ব্যাংক লুট, অদৃশ্য মামলা কিংবা রাজনৈতিক হয়রানির খবর দেখা যায় না বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।তিনি বলেছেন, ‘গত ১৭ বছরের শাসনামলের তুলনায় বর্তমানে দেশে গুম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, রাজনৈতিক হয়রানি বা প্রতিপক্ষের বিরুদ্ধে মামলার মতো ঘটনা নেই।’আজ বুধবার বিকালে ভোলা সদর হাসপাতাল ও ইলিশা মেঘনা নদীতীরবর্তী বেড়িবাঁধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তি...